শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার হামলা

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার হামলা

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শুরু হয়। চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় সাইবার হামলা হয়।

চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক (হামলা) হয়। ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিজেবল (নিষ্ক্রিয়) করে দিয়েছিল হামলাকারীরা। পরে সেটা উদ্ধার করা সম্ভব হয়।

তিনি বলেন, ‘তারা (হামলাকারীরা) যে আমাদের ভয় পায়, এই যে যুক্তিতর্ক, এটার যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা, এটা যাতে দুনিয়াবাসী জানতে না পারে, তাদের জানতে দিতে এই অপরাধীরা চায় না। সেজন্য আমাদের ফেসবুক পেজের ওপর তারা সাইবার হামলা চালিয়েছে।  

তাদের বার্তা হচ্ছে, অপরাধ করে কখনো পার পাওয়া যাবে না। অপরাধীকে রক্ষা করার কোনো চেষ্টা কোনো দিন বাংলাদেশে সফল হবে না বলে উল্লেখ করেন তিনি।

এর আগে বুধবার (১১ অক্টোবর) এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সেদিন মামলার ৫৪তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আজ এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। প্রথমে প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করছে।

এই মামলার আরও দুইজন আসামি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন তিনি। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এএটি

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin