সেন্সর ছাড়পত্র পেল ‘বেহুলা দরদী’ 

সেন্সর ছাড়পত্র পেল ‘বেহুলা দরদী’ 

ঐতিহ্যবাহী বেহুলা-লক্ষিন্দরের গীতিনাট্য বেহুলা নাচারি পালা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘বেহুলা দরদী’। ইতোমধ্যেই পেয়েছে সেন্সর বোর্ডের ইউ গ্রেড ছাড়পত্র।

এ তথ্য নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান উৎসব অরিজিনালস।

মো. জাহিদুল ইসলামের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।

লোকজ ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির গল্পে নির্মিত সিনেমাটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, বেহুলা দরদী টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতির গল্পে নির্মিত একটি সিনেমা। সবুজ খানের পরিচালনায় কাজটি খুব মননশীলভাবে সম্পন্ন হয়েছে। আমরা কাজটি করেছি একধরনের দায়বদ্ধতা থেকে-কারণ, আমাদের গ্রামীণ সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরা সত্যিই আনন্দের।

পরিচালক সবুজ খান বলেন, টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে একসময় বেহুলা নাচারি গীতিনাট্য ছিল অত্যন্ত জনপ্রিয়। কিন্তু কালের বিবর্তনে এই সংস্কৃতি প্রায় হারিয়ে গেছে। তাই এমন একটি গল্পকে চলচ্চিত্রে তুলে ধরেছি, যা আমাদের লোকজ ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করবে। এটি আমার প্রথম চলচ্চিত্র, দর্শক ভালোভাবে গ্রহণ করলেই পরিশ্রম সার্থক হবে।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আঁখি আক্তার, সেলজুক ত্বারিক, মো. আলগীর হোসেন, শেখ মেরাজুল ইসলাম, আফফান মিতুল, রেশমি আহামেদ, সানজিদা মিলা, হাসিমুন, স্নিগ্ধা হোসেইন, ইমরান হাসো, নয়ন আহমেদ কাজলসহ মধুপুরের একঝাঁক স্থানীয় শিল্পী।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin