শিক্ষার্থীরা পেলেন বিদেশে পড়াশোনার সুযোগ নিয়ে নানা তথ্য

শিক্ষার্থীরা পেলেন বিদেশে পড়াশোনার সুযোগ নিয়ে নানা তথ্য

গ্লোবাল পাথওয়ে এক্সপার্টস লিমিটেড (জিপিইএল) আয়োজিত ‘মাল্টি-ডেস্টিনেশন এক্সপো ২০২৫’ সফলভাবে শেষ হয়েছে। গত শনিবার ঢাকার গুলশান-২-এ প্রতিষ্ঠানটির অফিসে এক্সপো অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা এক ছাদের নিচে বিদেশে পড়াশোনার সুযোগ নিয়ে নানা তথ্য, এক্সপার্ট কাউন্সেলিং এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকনির্দেশনা বিষয়ক সহযোগিতা পেয়েছেন।

যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেও এক্সপোতে আসতে পারেননি, তাঁদের জন্য এক্সপোতে প্রদত্ত সুবিধাগুলো গ্রহণের সময় ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। জিপিইএলের অফিসে এসে শিক্ষার্থীরা এসব সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ফাইল ওপেনিং ডিসকাউন্ট, বিনা মূল্যে ল্যাপটপ সুবিধাসহ সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ। শিক্ষার্থীরা এক ছাদের নিচে ১৫টি দেশের দুই শতাধিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার সুযোগ পাবেন। এ জন্য আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারেন এই লিংকে।

এ প্রসঙ্গে জিপিইএলের ব্যবস্থাপনা পরিচালক সামিয়া ইসলাম বলেন, ‘আমরা চাই প্রত্যেক বাংলাদেশি শিক্ষার্থী যেন নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারে এবং বিদেশে পড়াশোনার জন্য সঠিক তথ্য ও সহযোগিতা সহজে পায়। এই এক্সপোতে শিক্ষার্থীরা শুধু তথ্যই পায়নি, বরং তারা কীভাবে আন্তর্জাতিক ক্যারিয়ার ও নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যেতে হয়, সে সম্পর্কেও জানতে পেরেছে।’

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin