সঞ্জয়-মহিমার বিয়ের রহস্য উদঘাটন

সঞ্জয়-মহিমার বিয়ের রহস্য উদঘাটন

গত সপ্তাহ থেকে সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্রা (৬২) ও অভিনেত্রী মহিমা চৌধুরী (৫২)-কে নবদম্পতির সাজে দেখা যাচ্ছে। এমন একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। অনেকেই ধারণা করছেন, গোপনে তারা বিয়ে সেরে ফেলেছেন। 

তবে সত্যিটা ভিন্ন—এটি কোনও ব্যক্তিগত মুহূর্ত নয়, তাদের আসন্ন ছবির প্রচারণার অংশ। এমনটাই জানা গেছে ডিএনএ অনুসন্ধানে।

ভাইরাল হওয়া ভিডিওতে সঞ্জয় মিশ্রাকে দেখা গেছে ক্রিম রঙের কুর্তা ও হালকা গোলাপি নেহরু জ্যাকেট পরা। তার সঙ্গে মিলিয়ে পরা পাজামা, পুরো সাজটিকে দিয়েছে পরিপাটি ঐতিহ্যবাহী বিয়ের লুক।

অন্যদিকে মহিমা চৌধুরীকে দেখা গেছে উজ্জ্বল গোলাপি রঙের শাড়িতে, সোনালি বর্ডার ও এমব্রয়ডারির ঝলমলে সাজে। মাথায় মিলিয়ে ওড়না, গলায় ভারী গলার হার, মাথায় টিকলি, হাতে চুড়ি—সব মিলিয়ে একেবারে বিয়ের কনের মতো সাজ। এ কারণে নেটাগরিকদের সন্দেহ আরও বেড়েছে।

গভীর অনুসন্ধানে জানা গেছে, এই সাজসজ্জা আসলে তাদের নতুন ছবি ‘দুর্লভ প্রসাদ কি দুসরা সাদি’র জন্য। পরিচালক সিদ্ধান্ত রাজের এই চলচ্চিত্রের প্রচারেই এমন বিয়ের সাজে উপস্থিত হয়েছিলেন তারা। আগে থেকেই ছবির টিম একটি মোশন পোস্টার শেয়ার করেছিল, যেখানে সঞ্জয় মিশ্রাকে মহিমার ব্রাইডাল ছবিসহ দেখা যায়। ক্যাপশনে ছিল, ‘দুলহান মিলগাই হ্যায়… বারাৎ নিকালনে ওয়ালি হ্যায়…’।

এসব দেখে অনেকেই ভেবেছেন, সত্যিকারের বিয়ে হয়েছে সঞ্জয়-মহিমার। কিন্তু এটি শুধুই প্রচারণার অংশ ছিলো সেটি টের পাওয়া গেছে অনুসন্ধানে।

সঞ্জয় মিশ্রা নিয়মিতই চলচ্চিত্রে ব্যস্ত। তবে মহিমা চৌধুরী ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত অভিনয়ে বিরতি নিয়েছিলেন। তিনি ফিরে আসেন ‘দ্য সিগনেচার’ (২০২৪) চলচ্চিত্রের মাধ্যমে। এ বছর তাকে দেখা গেছে কঙ্গনা রনৌত অভিনীত ‘ইমার্জেন্সি’ এবং ইব্রাহিম আলি খানের ‘নাদানিয়া’–তে।

সূত্র: ডিএনএ

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin