শ্রীলঙ্কাকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাফুফে একাডেমি দল

শ্রীলঙ্কাকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাফুফে একাডেমি দল

বাংলাদেশ-চীনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ক্রীড়া বিনিময় কার্যক্রমে দারুণ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এলিট একাডেমির কিশোররা। চীনের লিজাং শহরে চলা তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে একতরফা লড়াইয়ে ৮-০ গোলে হারিয়েছে তারা।

৮০ মিনিটের ম্যাচে দুই অর্ধে চারটি করে গোল করেছে বাফুফে একাডেমি দল। প্রথমার্ধে গোল করেন নাইম, তাহসান, রনি ও হেদায়েত। বিরতির পর মাঠে নেমেই জোড়া গোল করেন মেহেদী। স্কোরশিটে নাম তোলেন স্বপন এবং তাহসান।

এর আগে প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করেছিল লাল-সবুজের কিশোররা। সানইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করে তারা। মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইউহানের।

মজার ব্যাপার হলো, এক দিনে দুই ভিন্ন আসরে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশের কিশোররা। সোমবার সকালে কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ৪-০ গোলে হারানোর পর, ২৪ ঘণ্টা না যেতেই চীনের মাটিতে শ্রীলঙ্কার জালে আরও ৮ গোল দিল বাফুফে একাডেমির ছেলেরা।

দুই আসর মিলিয়ে এক দিনে লঙ্কানদের বিপক্ষে ১২ গোল! অসাধারণ এই পারফরম্যান্সে উজ্জ্বল ভবিষ্যতের আভাসই দিচ্ছে বাংলাদেশের তরুণ ফুটবলাররা।

এআর/এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin