‘সত্তা’ নিয়ে আসছে ব্যান্ড আভাস

‘সত্তা’ নিয়ে আসছে ব্যান্ড আভাস

আত্মপ্রকাশের পর থেকেই মৌলিক গানে মনোযোগী ব্যান্ডদল ‘আভাস’। ইতিপূর্বে পাঁচটি গান প্রকাশ করেছে ব্যান্ডটি।

এবার দলটি তাদের ষষ্ঠ গান ‘সত্তা’ প্রকাশ করতে যাচ্ছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার তেজগাঁওয়ের একটি ভেন্যুতে আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশ করা হবে।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সত্তা’ গানের কথা লিখেছেন ‘আভাস’ প্রধান তানযীর তুহীন। সুর করেছেন যৌথভাবে তুহীন ও রাজু শেখ। ‘সত্তা’র ভিডিও নির্মাণ করেছেন মুন্তাকিম আল মাহিম, প্রযোজনায় সোহাগ চৌধুরী।

জানা গেছে, গানটি আভাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এছাড়াও শোনা যাবে স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, ডিজার, গানা, জিওসাভানসহ বিভিন্ন আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্মেও।

‘আভাস’-এর বর্তমান লাইনআপে রয়েছেন তানযীর তুহীন (ভোকাল), রাজু শেখ (বেজ গিটার), হিমেল সারিয়ার (লিড গিটার), আরাফাত শাওন (কি-বোর্ড) ও রাশেদ জিন (ড্রামস)।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin