স্যামসাংয়ের কিউএলইডি টিভি ‘রিয়েল কোয়ান্টাম ডট ডিসপ্লে’ সার্টিফিকেশন পেয়েছে

স্যামসাংয়ের কিউএলইডি টিভি ‘রিয়েল কোয়ান্টাম ডট ডিসপ্লে’ সার্টিফিকেশন পেয়েছে

জার্মানভিত্তিক আন্তর্জাতিক সার্টিফিকেশন সংস্থা টিইউভি রাইনল্যান্ড থেকে ‘রিয়েল কোয়ান্টাম ডট ডিসপ্লে’ সার্টিফিকেট অর্জন করেছে স্যামসাং কিউএলইডি টিভি। কোয়ান্টাম ডট সেমিকন্ডাক্টরের অতি ক্ষুদ্র অংশ, যা অধিকতর স্বচ্ছ ও বর্ণিল রং উৎপাদন করতে পারে। সেই সঙ্গে এর শতভাগ কালার ভলিউম স্ক্রিনে নীল রঙের আধিক্য কমিয়ে টেলিভিশন দেখার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে।

এই প্রযুক্তির মাধ্যমে স্যামসাং কিউএলইডি টিভি স্ক্রিনের সব দিকে সমান উজ্জ্বলতা নিশ্চিত করে। ফলে যেকোনো দিক থেকে পর্দায় রঙের কোনো তারতম্য ছাড়াই টিভি দেখা যায়। উল্লেখ্য, এই প্রযুক্তি প্যান্টন ও ভিডিই অনুমোদিত। ২০২৫ সালে বাংলাদেশের বাজারে আসা নতুন কিউ৮এফ ও ইউ৭এফ কিউএলইডি ফোর-কে মডেলগুলোও এই সার্টিফিকেশন অর্জন করেছে।

স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘স্যামসাংয়ে আমরা সব সময় আমাদের গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি। এই সার্টিফিকেশন প্রমাণ করে যে কোয়ান্টাম ডট প্রযুক্তির মাধ্যমে তৈরি কিউএলইডি টিভিগুলো ছবির সর্বোচ্চ মান নিশ্চিত করে। স্যামসাংই একমাত্র টিভি ব্র্যান্ড, যেটি এই বৈশ্বিক স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।’

শাহরিয়ার বিন লুৎফর আরও বলেন, ‘গ্রাহকের চাহিদার বিবেচনা করে স্যামসাং এবার কিউএলইডির ৪৩ থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত পুরো লাইনআপ বাজারে এনেছে। আমাদের ২০২৫ সালে বাজারে আসা টিভিগুলো বাংলাদেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা ভীষণ গর্বিত।’

আরেকটি বৈশ্বিক যাচাইকরণ সংস্থা জেনারেল সোসাইটি অব সার্ভিল্যান্স (এসজিএস) থেকেও স্যামসাংয়ের কোয়ান্টাম ডট প্রযুক্তি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এই পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে স্যামসাংয়ের টিভিগুলো ক্যাডমিয়ামমুক্ত ও পরিবেশবান্ধব। ক্ষতিকর ভারী ধাতু অপসারণের মাধ্যমে স্যামসাং দেখিয়েছে যে উদ্ভাবন ও স্থায়িত্ব একসঙ্গেই চলতে পারে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin