টিএসসিতে ফরিদা পারভীন স্মরণ অনুষ্ঠানে ‘অচিন পাখি’কে বাঁচিয়ে রাখার আহ্বান

টিএসসিতে ফরিদা পারভীন স্মরণ অনুষ্ঠানে ‘অচিন পাখি’কে বাঁচিয়ে রাখার আহ্বান

সদ্য প্রয়াত বরেণ্য লোকসংগীতশিল্পী ফরিদা পারভীনের নিজে হাতে তৈরি প্রতিষ্ঠান ‘অচিন পাখি সংগীত একাডেমি’ চালিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত স্মরণ অনুষ্ঠান থেকে এ আহ্বান জানিয়ে বলা হয়, এই স্কুলটি ফরিদা পারভীনের শেষ ইচ্ছা-বাসনা ছিল। যেন কোনোভাবে বন্ধ হয়ে অসুরের কাছে সুর পরাজিত না হয়।

‘শ্রদ্ধায় স্মরণে ফরিদা পারভীন’ শিরোনামের এই আয়োজন করে সাংস্কৃতিক ইউনিয়ন। গানে গানে আর বাঁশির সুরের মধ্য দিয়ে এই আয়োজনে স্মরণ করা হয় ফরিদা পারভীনকে। তাঁকে স্মরণ করে তাঁর স্বামী খ্যাতিমান বংশীবাদক গাজী আবদুল হাকিম বাঁশিতে ‘সময় গেলে সাধন হবে না’ গানের সুর শোনান।

এ সময় গাজী আবদুল হাকিম বলেন, ‘ফরিদা পারভীন অচিন পাখি নামে যে স্কুলটি করেছেন, সেই স্কুলটি বাঁচানোর জন্য আপনারা দোয়া করবেন। এটি যেন কোনো দিন বন্ধ না হয়ে যায়। এই স্কুলটি বন্ধ হলে অসুরের কাছে সুর পরাজিত হবে।’ এ সময় তিনি জানান, শিল্পীর প্রয়াণের পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, এখন থেকে একা বাঁশি বাজাবেন। পরে এ সিদ্ধান্ত থেকে সরে আসেন এই একটি চেতনা থেকে। যেন সুরের কোনোভাবে পরাজয় না ঘটে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অঞ্চলের মাটির সংস্কৃতি ধরে রাখা যাদের কাজ, তারা এখন আর শুধু প্রতিবাদে নয়, পুনর্গঠনে থাকবে। ফরিদা পারভীনকে স্মরণ করার প্রথম বড় উদ্যোগ যে সাংস্কৃতিক ইউনিয়ন নিয়েছিল, অনাগতকালের জন্য সেটাও ইতিহাস হয়ে থাকবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পাগলা বাবু, অরূপ রাহী, ডলি মন্ডল, এলিজা পুতুল, আকাশ দেওয়ান, আবু রাশেদসহ অনেকে।

১৬ বছর আগে ঢাকার তেজকুনি পাড়ার হোন্ডার গলিতে একটি ভাড়াবাড়িতে ফরিদা পারভীন ফাউন্ডেশন ‘অচিন পাখি সংগীত একাডেমি’ প্রতিষ্ঠা পায়। ফরিদা পারভীনের কণ্ঠে লালনের গানের যে চর্চা হয়ে এসেছে পাঁচ দশক ধরে, সেটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে তিনি গড়ে তুলেছেন ‘অচিন পাখি সংগীত একাডেমি’ ।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin