তিনি তো পাকা অভিনেতা: রাজ প্রসঙ্গে তিথী

তিনি তো পাকা অভিনেতা: রাজ প্রসঙ্গে তিথী

শরিফুল রাজ প্রসঙ্গে দেশের বেশিরভাগ দর্শকই অবগত। ‘হাওয়া’ থেকে ‘পরাণ’ জার্নি; রাজকে ব্ল্যাংক চেক দিয়েছে বহুমাত্রিক অভিনেতা হিসেবে। সেই অভিনেতার সঙ্গে প্রথমবার ক্যামেরার ফ্রেমে এসে প্রশংসায় ভাসালেন তরুণ মডেল তিথী।

জানালেন, রাজ নাকি ‘পাকা অভিনেতা’! 

মডেলিংয়ে সৈয়দা তৌহিদা হক তিথীর অবস্থান প্রথম সারিতে। অনেক বছর ধরে কাজ করছেন দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সেটা জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সৈকত নাসিরের ‘মাসুদ রানা’। ছবিটি এখনও মুক্তি পায়নি।

সেই তিথী এবার জুটি বাঁধলেন হালের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। তবে কোনও চলচ্চিত্র বা ফিকশনে নয়, বিজ্ঞাপনচিত্রে। বিশাল পরিসরে এটি বানিয়েছেন ফাহাদ খান। চার দিন ধরে শুটিং হয়েছে কক্সবাজারে। 

তিথী জানান, একটি শীতকালীন প্রসাধনীর প্রচারণায় দেখা যাবে তাদেরকে। jwARI.fetch( $( "#ari-image-jw6928306024ab6" ) ); রাজের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিথী বলেন, ‘আমি যেমন মডেলিং করছি, রাজ ভাইয়ার ক্যারিয়ারও মডেলিং দিয়েই শুরু হয়েছিল। তার সঙ্গে এই প্রথমবার স্ক্রিন শেয়ার করা হলো। খুব ভালো লেগেছে। তিনি তো পাকা অভিনেতা। আমাকেও অনেক হেল্প করেছেন।’

ডিসেম্বরের প্রথমার্ধে বিজ্ঞাপনচিত্রটি প্রচারে আসবে বলে জানিয়েছেন এ মডেল-অভিনেত্রী। এছাড়া নতুন চলচ্চিত্রেও অভিনয় করছেন, সে খবর কিছুদিন পর প্রকাশ্যে আনবেন। 

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin