ভূমিকম্পে চট্টগ্রামে হেলে পড়েছে সাবেক মেয়রের ভবন

ভূমিকম্পে চট্টগ্রামে হেলে পড়েছে সাবেক মেয়রের ভবন

চট্টগ্রামে ভূমিকম্পে ছয়তলা একটি ভবন পাশের ভবনের দিকে হেলে পড়েছে। নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ মিয়াবাড়ি সড়কের ওই ভবনটি সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের মালিকানাধীন। ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা ভবনটি শুক্রবার (২১ নভেম্বর) বিকালে পরিদর্শন করেছেন।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভূমিকম্পের পর ছয়তলা ‘‘স্টার ভবন’’ নামের ভবনটি পাশের একটি ভবনের দিকে একটু হেলে পড়েছে। ভবনটি সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের মালিকানাধীন। বিষয়টি দেখার দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। বিষয়টি তাদের জানানো হয়েছে।’

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানিয়েছে, হেলে পড়া ভবনটিতে ১০টি পরিবার বসবাস করে। ভবনের নিচতলায় ডায়াবেটিস পরীক্ষা-নিরীক্ষার একটি কেয়ার সেন্টার আছে। ভবনটি আগে থেকেই হেলানো ছিল বলে ভবনটির বাসিন্দারা জানিয়েছে। আজকের ভূমিকম্পে আরও একটু হেলে পড়েছে।’

সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস জানান, ভবনটিকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ প্রসঙ্গে সাবেক চসিক মেয়র এম মনজুর আলম বলেন, ‘ভবনটি বিভিন্ন সংস্থা পরিদর্শন করেছে। নিয়ম অনুযায়ী প্রকৌশলীর পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

দেশের অন্য স্থানের মতো চট্টগ্রামেও শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin